হোম > সারা দেশ > ঢাকা

প্রচলিত লেখাপড়া হারাম বলে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন মেহরাজ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন মেহরাজ হোসেন সৌরভ। জঙ্গিবাদে জড়ানোর পর তিনি প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে হারাম আখ্যায়িত করেন। এরপর ছেড়ে দেন লেখাপড়া। জঙ্গিবাদের সামরিক প্রশিক্ষণ নিতে হিজরতের (দেশত্যাগ) পরিকল্পনা করেন। তবে দেশ ছাড়ার আগেই গতকাল শুক্রবার দিবাগত রাতে মেহরাজকে গ্রেপ্তার করে র‍্যাব-২।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, রাজধানী মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্য মেহরাজ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার দিবাগত রাতে সরকার বিরোধী লিফলেট ও উগ্রবাদী বইসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের এ কর্মকর্তা আরও জানান, মেহরাজ হিজরতের পরিকল্পনা করেছিলেন। বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার টার্গেট নিয়ে কাজ চালিয়ে আসছিলেন। তাঁর সঙ্গে থাকা জঙ্গিবাদ বিষয়ক বই, লিফলেট উদ্ধার করা হয়। মেহরাজের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করে তাঁর সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

বৃদ্ধ মাকে দেখে ফেরার পথে হানিফ ফ্লাইওভারে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

ঢাবিতে হুইলচেয়ার ব্যবহারকারী নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে অপহৃত হন সুন্দর আলী

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই