হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় ৮ম শ্রেণীর ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

জহিরুল আলম পিলু

রাজধানীর ডেমরায় ৮ম শ্রেণীর এক ছাত্রী (১৪) অপহরণ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অপহৃতের চাচা গতকাল রোববার দিবাগত রাতে ডেমরা থানায় অপহরণকারী ও তাঁর সহযোগীসহ অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন। 

অভিযুক্ত আসামিরা হলেন ফরিদপুরের ভাঙ্গা থানার বালিয়াডাঙ্গি এলাকার মানিক মোল্লার ছেলে অপহরণকারী রাকিব মোল্লা (২২) ও তার সহযোগী একই ঠিকানার আয়নাল হকের ছেলে সবুজ মোল্লা (৩০)। 

জানা যায়, গ্রামের বাড়ি ফরিদপুর থাকতেই রাকিব মোল্লা মেয়েটিকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত। বিষয়টি জানতে পেরে এক বছর পূর্বে মেয়েটিকে তার চাচা ডেমরায় নিজের বাসায় এনে স্কুলে ভর্তি করিয়ে দেন। এদিকে ডেমরাতেও রাকিব প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল মেয়েটিকে। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় রাকিব ভীষণ ক্ষিপ্ত হয়। এদিকে গত ২৬ সেপ্টেম্বর দুপুরে মেয়েটি স্কুল থেকে বাসায় ফেরার সময় পূর্ব পরিকল্পিতভাবে রাকিব তাঁর সহযোগীদের নিয়ে মেয়েটিকে অপহরণ করে। 

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, শিগগিরই মেয়েটিকে উদ্ধার করা হবে। সেই সঙ্গে অপহরণকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই

রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরাদ্দের চাল কম দামে ক্রয় প্রভাবশালী চক্রের