হোম > সারা দেশ > ঢাকা

ডিআরইউতে ভোটগ্রহণ চলছে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে আজ রোববার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ রোববার সকাল ৯টা থেকে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

এই নির্বাচনে এক হাজার ৯৫২ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ডিআরইউ নির্বাচনে সভাপতি পদে (১ টি) প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। তাঁরা হলেন—আবু সালেহ আকন, মুরসালিন নোমানী, মো. রোকন-উজ-জামান এবং তৌহিদুল ইসলাম মিন্টু।

সহসভাপতি পদে (১ টি) লড়ছেন দু’জন—হালিম মোহাম্মদ ও মেহদী আজাদ মাসুম।

সাধারণ সম্পাদক পদে (১ টি) প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী—মাইনুল হাসান সোহেল, মঈনুল আহসান ও মাহমুদুল হাসান।

সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন ৬ জন প্রার্থী—সাঈদ শিপন, আকতারুজ্জামান, এম এম জসিম, মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), সোলাইমান সালমান ও সুশান্ত কুমার সাহা। অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিয়াজ মাহমুদ সোহেল এবং সাখাওয়াত হোসেন সুমন।

নারী বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জান্নাতুল ফেরদৌস পান্না ও নার্গিস জুঁই।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে আজ রোববার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে লড়ছেন দেলোয়ার হোসেন মহিন ও মাহমুদ সোহেল। ক্রীড়া সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ওমর ফারুক রুবেল ও মাকসুদা লিসা।

আপ্যায়ন সম্পাদক পদে লড়ছেন আমিনুল হক ভূইয়া এবং মো. সলিম উল্লা (এস ইউ সেলিম)।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে আজ রোববার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

এ ছাড়া কার্যনির্বাহী সদস্যের (৭ টি) পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী—আল-আমিন আজাদ, আলী আজম, মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), মো. আব্দুল আলীম, মো. আকতার হোসেন, মো. মাজাহারুল ইসলাম, মো. রেজাউর রহিম, মোহাম্মদ নঈমুদ্দীন, সুমন চৌধুরী এবং সৈয়দ আখতার সিরাজী।

যুগ্ম সম্পাদক পদে (১ টি) মো. জাফর ইকবাল ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী, দপ্তর সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা), সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন এবং কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উত্তরায় পাখির চোখে নিরাপত্তা দেবে র‍্যাব, প্রস্তুত থাকবে হেলিকপ্টার

উত্তরায় সিসিটিভিতে ভোটকেন্দ্রে নজরদারি করবে সেনাবাহিনী

বিমানের সাবেক এমডির বাসায় শিশু গৃহকর্মীকে নির্যাতনের যে বর্ণনা দিলেন আদালত

কেরানীগঞ্জের মাদ্রাসায় বিস্ফোরণ না হলে নির্বাচনে জঙ্গি হামলার আশঙ্কা বেশি থাকত: আইজিপি

এবার ভোটকেন্দ্র দখলে নিয়ে সিল মারার ঘটনা ঘটবে না: আইজিপি

জুলাই আন্দোলনে লুট হওয়া ২ হাজার ৩৩০টি অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি: আইজিপি

ট্রাক, পিকআপে করে বাড়ি ফিরছেন ভোটাররা, ভাড়া কয়েক গুণ বেশি

জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

ভোটের আগে ঘরমুখী মানুষের ঢল, ট্রেনের ছাদও ভরপুর

বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ, নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ