হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে রাজনীতি ছাড়লেন আওয়ামী লীগ নেতা

গোপালগঞ্জ প্রতিনিধি

কামরুজ্জামান কামাল। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে রাজনীতি থেকে অবসর নিলেন কামরুজ্জামান কামাল নামে এক আওয়ামী লীগ নেতা। রাজনীতি ছাড়ার কারণ হিসেবে তিনি শারীরিক অসুস্থতার কথা বলেছেন। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

আজ শনিবার (১৪ জুন) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে কামরুজ্জামান রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।

তবে সাংগঠনিকভাবে দলের কাছে এখনো কোনো পদত্যাগপত্র জমা দেননি তিনি।

ভবিষ্যতে আর কোনো ধরনের রাজনীতিতে যুক্ত হবেন না জানিয়ে কামরুজ্জামান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, বাংলাদেশ আওয়ামী লীগ মুকসুদপুর উপজেলা শাখার ‘যুব ও ক্রীড়া সম্পাদক’ হিসেবে দায়িত্বরত রয়েছেন তিনি। হৃদ্‌রোগসহ শারীরিক নানাবিধ অসুস্থতা নিয়ে রাজনীতিতে সক্রিয় থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। তিনি আরও বলেন, ‘স্বেচ্ছায় বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবসর গ্রহণ করছি। আজ থেকে আমার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক রইল না।’ সময়মতো পদত্যাগপত্র সঠিক জায়গায় পৌঁছে যাবে জানিয়ে কামাল বলেন, ‘আপাতত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি ঘোষণার মাধ্যমে সকলকে অবগত করলাম।’

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে