হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

১৫ বছর পর হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

১৫ বছর পর নারায়ণগঞ্জের আড়াইহাজারে রিকশাচালককে গলা কেটে হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা এই রায় ঘোষণা করেন। 

রায়ে দণ্ডপ্রাপ্ত উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস প্রদান করা হয়েছে। 

দণ্ডপ্রাপ্তরা হলেন আড়াইহাজার উপজেলার চামুরকান্দি গ্রামের মৃত চান মিয়ার ছেলে আবুল হোসেন এবং সুলপান্দি এলাকার সালাহউদ্দিনের ছেলে ওয়াকিল। রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিলেন। 

আদালতের পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, পূর্বশত্রুতার জেরে হত্যা করা হয় ওই রিকশাচালককে। এই ঘটনায় পাঁচ আসামিকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করা হয়। আজ মামলার রায়ে দুজনকে সাজা প্রদান করেছেন আদালত। 

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি আব্দুর রহিম বলেন, ২০০৮ সালের ২৮ নভেম্বর আড়াইহাজারের ঈদবারদী এলাকায় জঙ্গল থেকে রিকশাচালক ওসমানের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় তাঁর বাবা মোস্তফা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে