হোম > সারা দেশ > ঢাকা

ইন্টারনেট সেবাকর্মী কাজ করছিলেন বিদ্যুতের খুঁটিতে উঠে, বিদ্যুতেই গেল প্রাণ

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর নিউ ইস্কাটনে বিদ্যুতের খুঁটিতে মই লাগিয়ে ইন্টারনেট লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ইন্টারনেট সেবাকর্মী আনোয়ার হোসেন (৫৫) রেডডাটা নামের এক ইন্টারনেট কোম্পানিতে চাকরি করতেন। বাড়ি বরিশাল জেলার কোতোয়ালির দক্ষিণ গড়াপুর গ্রামে। ঢাকায় মোহাম্মদপুরে পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

ঘটনা সম্পর্কে আনোয়ারের সহকর্মী মো. নাঈম জানান, নিউ ইস্কাটন রোডে বিদ্যুতের খুঁটিতে মই লাগিয়ে ইন্টারনেট লাইনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের তারের সঙ্গে সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে মই থেকে পড়ে গুরুতর আহত হন আনোয়ার। পরে সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ইন্টারনেট সেবাকর্মীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যা

৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা করল ডিএনসিসি

চেক প্রতারণার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান

জবিতে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বিক্ষোভ, অফিস ছেড়ে বেরিয়ে গেলেন ডিন

অর্থ পাচার: গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা সেই হরিদাস কারাগারে

রাজধানীর হাজারীবাগে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

আন্দোলনে সরকার পতনের স্লোগান দেওয়া ব্যক্তিরা বহিরাগত: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান, দালাল চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা তরুণী মাইলস্টোনের ছাত্রী নয়, থানায় জিডি