হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে র‍্যাব-১১। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে তাঁদের আটি ওবদা এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার ছুরি ও ছয়টি এসএস পাইপ জব্দ করা হয়।

আটকরা হলেন-ইকবাল হোসেন (১৯), আমিজ উদ্দীন জনি (২৭), মিলন হোসেন (২৮), সারোয়ার হোসেন (২৬), মো. রবিন (১৮), মো. বাবু (২০) ও আরিফ হোসেন (২৬)। এই সাতজন ছাড়াও আটকদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে র‍্যাব-১১ 'র এএসপি মো. সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক কিশোররা 'হোসেন গ্রুপ' এর সক্রিয় সদস্য। তাঁরা বেশ কিছুদিন ধরেই সিদ্ধিরগঞ্জ এলাকায় পরিকল্পিতভাবে ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রমসহ রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে ত্রাস সৃষ্টি করে আসছিল। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে