হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষ, চার নারীসহ নিহত ৫ 

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও চার যাত্রী নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে আরও চারজনকে। 

আজ বুধবার বেলা ১১টায় মুকসুপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল। 

তিনি বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্লোবাল পরিবহনের একটি বাস মুকসুদপুরের ছাগলছিড়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হন। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ কর্মকর্তা আরও বলেন, নিহতদের মধ্যে চারজন নারী ও মাইক্রোবাসের চালক রয়েছেন। 

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে ঘটনার পর থেকে ওই স্থানে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক পরে যানচলাচল স্বাভাবিক হয়।

দাম্পত্য কলহের জেরে আত্মহত্যার চেষ্টা, ঢামেকে গৃহবধূর মৃত্যু

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ঢাকায় বসবাসরত মিরসরাইবাসীর ইফতার মাহফিল

রাজধানীর তেজগাঁওয়ে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত

অবশেষে চেনা রূপে মেলা

সোনারগাঁও হোটেল ক্রসিংয়ে কাচের টুকরার আঘাতে কিশোর নিহত

ওয়াসার এমডিসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

রাজধানীতে ২৫ লাখ টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার সদস্যরা সদ্য এইচএসসি পাস

দোহারে পারিবারিক কলহে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী পলাতক

রাজধানীর চকবাজারে বাসা থেকে নার্সের মরদেহ উদ্ধার