হোম > সারা দেশ > ঢাকা

গুলশানে কাভার্ড ভ্যান থেকে ৫২৮ বোতল মদ উদ্ধার, আটক ১

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

উদ্ধার করা মদের বোতল। ছবি: র‍্যাব

রাজধানীর গুলশান থেকে মদবোঝাই কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে গুলশানের ডিসিসি (উত্তর) পাকা সুপার মার্কেটের সামনের রাস্তা থেকে তাঁকে আটক করা হয়।

আটক জুবায়ের ইসলাম (৩৭) গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় বসবাস করেন।

গ্রেপ্তার জুবায়ের ইসলাম। ছবি: র‍্যাব

ঘটনার বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) মো. পারভেজ রানা।

মো. পারভেজ রানা বলেন, গুলশানে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানবোঝাই ৫২৮ বোতল কেরু মদসহ জুবায়ের ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপিল শুনানির তারিখ পেল আলোচিত আবরার, সিনহা ও সাত খুন মামলা

কাকরাইল থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

কেবিনের চাপ নিয়ন্ত্রণে ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের

ঢামেকে ভুয়া চিকিৎসক আটক, ব্যবস্থাপত্র পড়তে না পেরে দিলেন নার্স পরিচয়

রিসোর্টে অগ্নিকাণ্ড: মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা দিলেন স্বজনেরা

আইনজীবী জিয়াউল ইসলামের গ্রেপ্তারে উদীচীর উদ্বেগ, নিঃশর্ত মুক্তি দাবি

বিশেষ ২ চাবির ‘জাদুতে’ ১০ সেকেন্ডে খোলা হয় মোটরসাইকেলের লক

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মেরামতের জন্য গ্যারেজে রাখা জবির বাসে আগুন

সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মন্ত্রী ইনুসহ ৮ জনের বিরুদ্ধে মামলা