হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি  

কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুরে ডুবে সোহান শেখ নামে ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার কুশলা ইউনিয়নের কান্দি আমবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সোহান শেখ কান্দি আমবাড়ী গ্রামের হামিম শেখের ছেলে।

শিশুটির চাচা কামাল শেখ জানান, বেলা ১১টার দিকে সোহান বাড়ির উঠানে খেলা করছিল। কিছু সময় পরে তাকে উঠানে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে সোহানকে উদ্ধার করে কোটালীপাড়া ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশীদ বলেন, কুশলা ইউনিয়নের কান্দি আমবাড়ী গ্রামে ১৪ মাসের একটি শিশু পানিতে পড়ে মারা গেছে বলে শুনেছি। ধারণা করা হচ্ছে, শিশুটি খেলতে গিয়ে পানিতে পড়ে মারা গেছে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে