হোম > সারা দেশ > ঢাকা

বেইলি রোডে বহুতল ভবনে আগুন: আটকা পড়াদের খোঁজে স্বজনদের ভিড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনটিতে বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে। ভবনে আটকা পড়াদের খোঁজে ভিড় করছেন স্বজনেরা। 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। ৯টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে। দুই ঘণ্টা পর ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

মুক্তা দাস নামের এক নারী আজকের পত্রিকাকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে তাঁর খালাতো বোন পরিবার নিয়ে ভবনের তৃতীয় তলায় কেএফসিতে এসেছিলেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, ফোন বন্ধ রয়েছে। খালাতো বোন ও ভাগনি নিখোঁজ রয়েছেন। 

মুক্তা দাসের মতো এমন অনেকেই স্বজনদের খোঁজে বহুতল ভবনের নিচে ভিড় করছেন। অনেকে ছবি হাতে স্বজনদের খুঁজছেন। 

বোনকে খুঁজতে আসা সাফায়েত নামের এক ব্যক্তি বলেন, তাঁর বোনের নাম লামিশা, সে বুয়েটের শিক্ষার্থী। ওই ভবনের দ্বিতীয় তলায় রেস্টুরেন্টে খেতে এসেছিল। তাঁকে ফোনে পাওয়া যাচ্ছে না। 

ভবনটির নিচ তলায় স্যামসাং ও গেজেট অ্যান্ড গিয়ার নামক দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের প্রায় দুই কোটি টাকার মালামাল রয়েছে। ভেতরে কী হয়েছে এখনো আমরা জানি না।’ 

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘আমরা ভেতরে তল্লাশি করছি। আটকা পড়াদের জীবিত উদ্ধারে যতটুকু করা সম্ভব, আমরা সেটা করার চেষ্টা করছি। বাকি পরিস্থিতি এখনো বলার সময় হয় নাই। আগুন নিয়ন্ত্রণে তারপরও ভেতরে ধোঁয়া আছে। আমরা যতজন পারছি, জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছি।’ 

এদিকে এ ঘটনায় সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়েছে। তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আহতরা হলেন—শাকিল (২৪), উজ্জল (২৩), জোবায়ের (২১), ওমর ফারুক (৪৩), শাকিল (২২), জুয়েল (৩০) ও সিজান (২২)। 

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ভবনের বিভিন্ন তলায় আটকা পড়েছিলেন তাঁরা। তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হন। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন— 

কেরানীগঞ্জে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডেমরায় প্রাইভেট কারের ধাক্কায় মাথা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু

জাতীয় চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

রাজধানীজুড়ে কোরবানির বর্জ্য অপসারণ শুরু

কালশী বস্তিতে আগুন: প্রাথমিক তদন্তে নাজমুলের সম্পৃক্ততা মিলেছে, কারাগারে পাঠিয়েছেন আদালত

আদ-দ্বীন হাসপাতাল: ময়নাতদন্ত ছাড়াই ৬ নবজাতকের মরদেহ হস্তান্তর, মামলা প্রক্রিয়াধীন

শেষ মুহূর্তে বিক্রির চাপে ব্যাপারীরা, দাম কমার অপেক্ষায় ক্রেতারা

বৃষ্টির কারণে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশু ব্যবসায়ীরা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যু: দুই যমজ সন্তান হারিয়ে বাক্‌রুদ্ধ মা-বাবা

আদ-দ্বীন হাসপাতালে আতঙ্ক, রোগী সরিয়ে নিচ্ছেন স্বজনেরা