হোম > অপরাধ > ঢাকা

যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যান উল্টে পথচারী নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ মোড়ে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে জাহিদ মোল্লা (৩৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই জাহিদ মোল্লা নিহত হন। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত জাহিদের চাচাতো ভাই সিহাব মোল্লা জানান, তাঁদের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম কৃষ্ণপুর গ্রামে। বাবার নাম মৃত মোস্তফা মোল্লা। জাহিদ পেশায় রংমিস্ত্রি ছিলেন। চট্টগ্রামে কাজ শেষে করে সকালেই ঢাকায় আসেন জাহিদ। এখান থেকে গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল তাঁর। জাহিদ দুই ছেলে ও এক মেয়ের বাবা।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ওসমান আলী জানান, সকালে গোলাপবাগ মোড়ে একটি কাভার্ড ভ্যান ঢাল থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামলী পরিবহনের একটি বাসের পেছনে ধাক্কা দেয়। এরপর ভ্যানটি উল্টে যায়। এতে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে মারা যান জাহিদ নামে ওই পথচারী। খবর পেয়ে গাড়ির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এসআই আরও জানান, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল