হোম > সারা দেশ > ঢাকা

ওয়েবসাইট খুলে ভুয়া বিদেশি ড্রাইভিং লাইসেন্স বিক্রি, প্রতারণার অভিযোগে আটক ১

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

প্রতারণার অভিযোগে আটক জাহিদ বিশ্বাস। ছবি: ডিএমপি।

রাজধানীর উত্তরায় বসে ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশের লাইসেন্স বিক্রি করতেন জাহিদ বিশ্বাস (২৫)। এছাড়াও তাঁর ওয়েবসাইটে রয়েছে বিদেশি সোশ্যাল সিকিউরিটি নম্বর, ভুয়া পাসপোর্টের পিএসডি ফাইল এবং গুগল ও আইটিউনসের গিফট কার্ড। কিন্তু এসবই ভুয়া। এসব বিক্রির মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাজধানীর উত্তরা থেকে গতকাল শনিবার সন্ধ্যায় জাহিদ বিশ্বাসকে আটক করে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

ডিসি তালেবুর রহমান বলেন, ‘আটক জাহিদ নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের ভুয়া ড্রাইভিং লাইসেন্স, সোশ্যাল সিকিউরিটি নম্বর, ভুয়া পাসপোর্টের পিএসডি ফাইল এবং গুগল ও আইটিউনসের ভুয়া গিফট কার্ড বিক্রি করে নগদ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি।’

তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ঈদের আগের দিন ঢাকার টার্মিনালগুলোতে নেই চাপ, যাত্রীসংকটে বাতিল নীলসাগর এক্সপ্রেস

কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

ঢাকায় ১৭৭১টি ঈদ জামাত, বহুস্তরের নিরাপত্তাব্যবস্থা

গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে প্রচণ্ড ভিড়, মিলছে না টিকিট

জাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

সদরঘাটে দুই লঞ্চের চাপে ট্রলারের যাত্রী নিহত

সদরঘাটে লঞ্চের ধাক্কায় বাবা-ছেলে নিখোঁজ

কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: দুই আসামির দোষ স্বীকার, দুজন রিমান্ডে

মোবাইল ব্যাংকিংয়ে বিপুল লেনদেনের অভিযোগ, ভাটারার সেই ওসিকে বদলি