হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ফের মানব পাচারের অভিযোগে তিন নারীসহ গ্রেপ্তার ৮ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় মানব পাচারের অভিযোগে তিন নারীসহ আটকজনকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন ওমর ফারুক (৪২), জীবন আকন্দ (২৯), জাহাঙ্গীর আলম (৩৮), মো. ফাইম (২২), সজীব মিয়া (২৮), সালমা আক্তার (২০), বিলকিস আক্তার (২০) ও মোছা. শান্তনা (২০)। 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৭ নম্বর সেক্টরের সিটি গেস্টহাউসে অভিযান চালিয়ে তিন নারী ও পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারা মানব পাচার চক্রের সদস্য ও মাদক কারবারি। সেই সঙ্গে হোটেলের অন্তরালে অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।’ 

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি হাফিজ বলেন, ‘তারা দীর্ঘদিন ধরে মানব পাচার চক্রের সঙ্গে জড়িত। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় বাসা ও হোটেল ভাড়া নিয়ে বিভিন্ন বয়সী যুবতীদের দিয়ে দেহ ব্যবসা, পতিতাবৃত্তি ও মাদক কারবার করে আসছিল।’ 

উল্লেখ্য, এর আগে উত্তরা ১১ নম্বর সেক্টরের গরিব-ই-নেওয়াজ অ্যাভিনিউ সড়কের হোটেলে ‘লা-স্কাই’ গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চার নারীসহ ১১ জনকে একই অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই