হোম > সারা দেশ > ঢাকা

শরীয়তপুর সদর হাসপাতালে মারধরের শিকার ডা. নাসির ঢামেকে ভর্তি, অবস্থা স্থিতিশীল

ঢামেক প্রতিবেদক

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. নাসির ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ছবি: আজকের পত্রিকা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শরীয়তপুর সদর হাসপাতালের আহত চিকিৎসক নাসির ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

গতকাল শুক্রবার রাতে মব করে ডা. নাসির ইসলামের ওপর কয়েক দফায় হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় জরুরি ভিত্তিতে আজ শনিবার তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। এরপর বেলা দেড়টার দিকে ওই চিকিৎসককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

নাসির ইসমলামকে দেখতে দুপুরে ঢাকা মেডিকেলে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

পরে সাংবাদিকদের কামরুজ্জামান বলেন, ‘ডা. নাসির শরীয়তপুর হাসপাতালে কর্মরত ছিলেন। শুক্রবার রাতে সেখানে এক রোগী বুকের ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। সেই রোগীকে ট্রিটমেন্ট দেওয়া হয়। পরে রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে রেফার্ড করা হয়। তবে রোগীর স্বজনেরা ঢাকায় নেবেন না, সেখানেই চিকিৎসা করাতে বলেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় সেই রোগী মারা যান।’

কামরুজ্জামান আরও বলেন, ‘চিকিৎসকের অবহেলায় রোগী মারা গেছেন বলে ডা. নাসিরকে মারধর করা হয়। তখন ডা. নাসির হাসপাতালের বাথরুমে পালান। সেখান থেকে তাঁকে ধরে রাস্তায় নিয়ে প্রায় ৫০-৬০ জন মারধর করে গুরুতর আহত করেন। পরে রাতে সেখানেই তাঁকে চিকিৎসা দেওয়া হয়। এরপর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রীসহ বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে ডা. নাসিরকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি স্ট্যাবল (স্থিতিশীল) আছেন। ঢাকা মেডিকেলের নিউরোসার্জনেরা তাঁকে দেখছেন। আসা করি তিনি দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরবেন।’

সচিব বলেন, স্বরাষ্ট্রসচিবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে। দুজন গ্রেপ্তার আছেন। বর্বরোচিত এই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হানকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘আমাদের কোনো চিকিৎসকের জীবনের হুমকি হবে না, হওয়ার সম্ভাবনাও নেই। মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের যে উদ্যোগ, এতে আমি মনে করি না যে কোনো চিকিৎসকের হুমকি রয়েছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জাহিদ রায়হান বলেন, ‘একটা হুমকি আসছে, এটাকে আমি গুরুত্বই দিইনি। কারণ, এটা নামবিহীন একটা চিঠি। এগুলো আমলে নিলে তো আমরা কাজ করতে পারব না। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা, আমার মন্ত্রণালয় ও আমার হাসপাতালকে বিষয়টি জানানো আছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. রফিকুল ইসলাম, ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, উপপরিচালক ডা. আশরাফুল আলম।

জাবিতে প্রক্টর অফিসে তালা দিলেন শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জে জেরা মেঘনাঘাটে গ্যাস বিস্ফোরণে আরও এক কর্মচারীর মৃত্যু

১৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাভার ও আশপাশের এলাকায়

৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে প্রক্টরের পদত্যাগের দাবিতে উত্তাল জাবি ক্যাম্পাস

স্কুলে মিড-ডে মিল: অসাধু ঠিকাদারে প্রশ্নের মুখে ভালো উদ্যোগ

পথচারী নিরাপত্তার খসড়া: ফুটপাতে হকারি ও মোটরবাইক চালালে জেল-জরিমানা

নির্মাণাধীন ভবনে ছিল না নিরাপত্তা ব্যবস্থা, ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

শিশু নির্যাতন রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান খেলাঘর আসরের

শিক্ষা খাতে বাজেটের ২০ শতাংশ বরাদ্দ চায় বিএমজিটিএ

নবম পে-স্কেল বাস্তবায়ন করে দ্রুত গেজেট দাবি সরকারি কর্মচারীদের, অন্যথায় অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি