হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ফেসবুকে পরীক্ষার সূচি দেখে ভৈরবে ২ শিক্ষার্থীর বিপত্তি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

এসএসসি পরীক্ষার নিয়ম অনুযায়ী আধা ঘন্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হয় পরীক্ষার্থীদের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীক্ষার সূচি দেখে এক ঘন্টা পর কেন্দ্রে আসায় পরীক্ষায় অংশ নিতে পারলেন না দুই শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ভৈরব সরকারি কাদির বকস্ পাইলট মডেল হাই স্কুল কেন্দ্রে। 

বিষয়টি নিশ্চিত করে পরীক্ষাকেন্দ্র সচিব ও ভৈরব সরকারি কাদির বকস্ পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক নূরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ পরীক্ষা ছিল বাংলা প্রথম পত্র। পরীক্ষায় দুজন শিক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে আসেনি। বরং এক ঘণ্টা দেরি করে আসায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।’ 

শিক্ষার্থীরা হলেন–ভৈরব পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের তৃষা আক্তার ও হাজী ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের রোমান আহমেদ। 

তারা জানান, ফেসবুকে একটি পরীক্ষার সূচি থেকে তারা জানতে পারি পরীক্ষা বেলা ১টা থেকে অনুষ্ঠিত হবে। কিন্তু পরে খবর পেলাম পরীক্ষা সকাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। এ খবরে পরীক্ষাকেন্দ্রে আমরা ছুটে যাই। আমাদের আসতে এক ঘণ্টা দেরি হওয়ায় কেন্দ্রে আর প্রবেশ করতে পারিনি। ফলে বাধ্য হয়ে পরীক্ষা না দিয়েই বাড়ি ফিরতে হয়েছে। পরে অভিভাবকেরা পরীক্ষায় নিয়োজিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করলে তারা আজকের পরীক্ষায় অংশ নিতে পারব না বলে জানিয়ে দেন। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা শুরুর ৩০ মিনিটের মধ্যে এমসি কিউ পরীক্ষা নেওয়া হয়ে গেছে। তারা এক ঘণ্টার বেশি সময় দেরি করে কেন্দ্রে এসেছে। যার কারণে সরকারি নিয়ম অনুযায়ী তাদের আর পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু তারা পরের সব পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।’

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে