হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নিখোঁজের ১ দিন পর বিলে মিলল নারীর হাত-পা বাঁধা লাশ

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের একদিন পর বিলের পানি থেকে হাত-পা বাঁধা অবস্থায় খুশনাহার নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার সহস্রাম-ধুলদিয়া ইউনিয়নের বাগপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত খুশনাহার বাগপাড়া গ্রামের সামসু মিয়ার মেয়ে। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তিনি বাবার বাড়িতে থাকতেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ বুধবার সকালে বাড়ির পাশে বাগপাড়া মাছুয়া বিলের একটি ডোবায় তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান খান জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে। তাঁর হাত-পা ও মুখ বাঁধা ছিল। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচা আরজু মিয়া ও তাঁর ছেলে আফজাল ও আরেক ভাতিজা মিলনকে আটক করেছে পুলিশ। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে