হোম > সারা দেশ > ঢাকা

চাঁদাবাজির অভিযোগ নিয়ে থানায় খন্দকার দেলোয়ারের পুত্রবধূ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পুত্রবধূ তানজিন হামিদ মিতুল। গত শনিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানায় এই অভিযোগ করেন তিনি। আজ সোমবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু।

ওসি বলেন, বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পুত্রবধূ তানজিন হামিদ মিতুল চাঁদাবাজির অভিযোগ নিয়ে থানায় এসেছেন। আমরা বিষয়টি যাচাই করে দেখেছি। তবে এখনো মামলা হয়নি। মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন।

মিতুল বিএনপির ষষ্ঠ প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ারের ছেলে প্রয়াত খন্দকার আব্দুল হামিদ ডাবলুর স্ত্রী। তাঁর বড় বোনের নাম শারমিন ওয়াদুদ নিপা।

অভিযোগে বলা হয়, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নিপা ফোনে জানান, তাঁর ১ লাখ টাকা প্রয়োজন। ফোন পেয়ে তিনি রাত সোয়া ১১টার দিকে বোনের বাসা মগবাজারের গাবতলায় যান। সেখানে কথিত যুবদল কর্মী শাওন (২৫), হাবিব (৩৫), সাজিদ (২২) ও সানি (৩৫) উপস্থিত ছিলেন। তিনি মামলার চার আসামিকে নিপার বাসায় দেখতে পান। এত রাতে বাসায় ঢোকার কারণ জানতে চাইলে মিতুলকে আসামি শাওন কোমরে থাকা দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখান। তাঁরা ১ লাখ টাকা দাবি করে ভয়ভীতি দেখাতে থাকেন। একপর্যায়ে তাঁদের কথামতো রাত ১১টা ৫৭ মিনিটে মগবাজারে ব্যাংকের বুথ থেকে ৮০ হাজার টাকা তুলে সানিকে দেওয়া হয়। সঙ্গে দেওয়া হয় ২০ হাজার টাকার একটি চেক।

অভিযোগে বলা হয়, আসামিরা আগামী মাসে নিপাকে তাঁর ফ্ল্যাট খালি করে দিতে বলেছে। খালি না করলে নিপা ও তাঁর সন্তানদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়। এরপর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে বলা হয়েছে।

তাঁর এই অভিযোগ সোমবার রাত সাড়ে ৯টায়ও মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া শেষ হয়নি বলে জানিয়েছেন হাতিরঝিল থানার ওসি।

খন্দকার দেলোয়ার হোসেন মানিকগঞ্জ ও ঢাকা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১১ সালে তাঁর মৃত্যু হয়। তাঁর ছেলে আব্দুল হামিদ ডাবলুর মৃত্যু হয় গত বছরের ১৬ জুলাই।

৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, বৈষম্যবিরোধী আন্দোলনের ২ নেতাকে অব্যাহতি

মোহাম্মদপুরে বাসার ফটকে ছিনতাইয়ের শিকার দুই নারী, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের অনুসারীদের মিছিলে এনসিপির ধাওয়া

সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে কর্মচারীর লাশ উদ্ধার

রাজধানীর বংশালে গোডাউনে আগুন, দগ্ধ ৩

ইসলামী ব্যাংকের সামনে চলছে বিক্ষোভ, টানা আন্দোলনের হুঁশিয়ারি

মুন্সিগঞ্জে বাবা-ছেলের হামলায় বৃদ্ধ নিহত, আটক ২

রাজধানীর কলাবাগানে ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাই খুন

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা ও তাঁর স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল

মতিঝিলে ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান নিক্ষেপ