হোম > সারা দেশ > ঢাকা

আ.লীগ নেতা আশরাফসহ ৩৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলার আসামি মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদারসহ ৩৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আগামী ২৯ এপ্রিল আদেশ দেওয়া হবে। 

আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আলী হোসাইন এই তারিখ ধার্য করেন।

আজ অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। ২০ আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। অন্যদিকে ১৯ আসামির পক্ষে জামিনের আবেদন করা হয়।

পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সব আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করে শুনানি করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিক উদ্দিন বলেন, প্রত্যেক আসামির বিরুদ্ধে হত্যাকাণ্ডে অংশগ্রহণ এবং হত্যার পরিকল্পনার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সাক্ষীগণ তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হবেন। কাজেই প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা প্রয়োজন।

আসামিপক্ষের আইনজীবীরা বলেন, আসামিদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগ নেই। কাজেই তাদেরকে অব্যাহতি দেওয়া হোক।

শুনানি শেষে আদালত অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেন। একইসঙ্গে জামিন আবেদনের ওপরও ২৯ এপ্রিল শুনানির তারিখ ধার্য করেন।

আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আলী হোসাইন এই তারিখ ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিক উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে গত বছর ৫ জুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করে। 

চার্জশিটভুক্ত ২৪ জন বিভিন্ন সময়ে গ্রেপ্তার হন। পরে একজন আদালতে আত্মসমর্পণ করেন। তাদের মধ্য আসামি রাকিব ও মোরশেদুল জামিনে আছেন। অন্যরা কারাগারে আছেন।

২০২২ সালের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় সাতজন পলাতক রয়েছেন।

বাস ঘোরানোর সময় আগুন দিয়ে পালিয়ে যায় কয়েকজন: পুলিশ

‘মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করলেই শ্রমিকেরা হয়ে যান তৃতীয় পক্ষ’

আবাসিক হলে পুলিশি হামলা, অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের ছাত্রীদের প্রতিবাদ

রাজধানীতে বাসে আগুন

গোপালগঞ্জের আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলেও আধিপত্য মেনে নেওয়া হবে না: সুরঞ্জন ঘোষ

রাজধানীতে দুই দিনব্যাপী ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলার’ উদ্বোধন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪, মামলা ৬২

অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ

চাঁদা না পেয়ে এ জে আর কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন ধরাল দুর্বৃত্তরা