হোম > সারা দেশ > ঢাকা

ইফতারের পর আলোচনায় বসবেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত থেকে এই সংঘর্ষ চলছে। এ বিষয়ে আজ মঙ্গলবার ইফতারের পর সার্বিক ক্ষতিসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করতে আলোচনায় বসবেন ব্যবসায়ী নেতারা। 

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, সার্বিক ক্ষতিসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করতে আজ ইফতারের পর ব্যবসায়ী নেতারা বৈঠকে বসবেন। তাঁদের পরবর্তী করণীয় সম্পর্কে সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে। 

এর আগে গতকাল রাত ১২টার দিকে খাওয়ার বিল দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাত্রদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। 

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, ‘গতকাল আমাদের কয়েকজন জুনিয়র খাবার খেতে গেলে বিল বেশি রাখা নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে তাঁদের মারধর করেন ব্যবসায়ীরা। মারধরের কারণ জানতে গেলে ১০-১২ জন ছাত্রকে তাঁরা আটকে রাখেন। এটা নিয়েই সংঘর্ষ শুরু হয়। পুলিশ এসে আমাদের ওপর গুলি করেছে। আমাদের ১০-১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন।’ 

এরপর আজ সকাল সাড়ে ১০টার দিকে ফের ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। 

ডিএসসিসির অভিযান: ১০০ কাউন্টার সিলগালা ফুটপাত পুনরুদ্ধার

বিমানবন্দরে ৮৩ লাখ টাকার স্বর্ণ, ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার

বনানীতে ‘আমাকে বাঁচান’ লিখে রাস্তায় চিরকুট ফেললেন গৃহকর্মী, গৃহকর্ত্রী আটক

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজও জমা দিলেন না তদন্ত কর্মকর্তা

৩৮ লাখ টাকা আত্মসাৎ: ঢাবির বহিষ্কৃত ছাত্রদল নেতা মাহি ২ দিনের রিমান্ডে

টিকিট না কেটে ট্রেন ভ্রমণ, ৫০ বছর পর সেই ভাড়া ফেরত দিলেন বৃদ্ধ

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আরেক হত্যা মামলায় রিমান্ডে

সাবেক স্পিকারের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে আসকের উদ্বেগ

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড