হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে নকশাবহির্ভূত ৩টি ভবন ভাঙল রাজউক 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে তিনটি বাড়ির বর্ধিত অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

আজ মঙ্গলবার দুপুরে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় নকশাবহির্ভূত ভবন নির্মাণের অপরাধে স্কাই ভবন-১, স্কাই ভবন-২ ও টি টাওয়ারের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘নকশাবহির্ভূত ভবন নির্মাণ করা সম্পূর্ণ বেআইনি। তাই আমরা ওইসব বাড়ির বর্ধিত অংশ ভেঙে দিয়েছি। এ ছাড়া বাড়ির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এসব বাড়ির মালিকেরা ভবিষ্যতে ফের এ ধরনের অপরাধ করে তাহলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযানের সময় রাজউকের অথরাইজ অফিসার মো. সাইফুল ইসলামসহ বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত ছিল।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে