হোম > সারা দেশ > গাজীপুর

বাবার মৃত্যুর খবর শুনে ছেলের মৃত্যু, পাশাপাশি খোঁড়া হচ্ছে দুটি কবর

শ্রীপুর প্রতিনিধি  

মো. হাসমত আলী ও ছেলে মো. বাবুল মিয়া। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বাবার মৃত্যুর খবর শুনে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুই ঘণ্টার মাথায় ছেলের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত বাবা ও ছেলে হলেন মো. হাসমত আলী (৮৫) ও মো. বাবুল মিয়া (৫০)। তাঁরা দুজনেই সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। হাসমত আলী শ্রীপুর সাবরেজিস্ট্রি অফিস এবং ছেলে বাবুল টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খোঁড়া হচ্ছে পাশাপাশি দুটি কবর। আজ মাগরিবের নামাজের পর জানাজা শেষে বাবা-ছেলেকে দাফন করা হবে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা মো. রমিজ উদ্দিন বলেন, হাসমত আলী দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। আজ সকালে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর ছেলে বাবুলকে জানান স্বজনেরা। বাবার মৃত্যুর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তাঁর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, ‘এমন মৃত্যুর খবরে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাবার মৃত্যুর খবর শোনার দুই ঘণ্টা পর ছেলের মৃত্যু হয়েছে। এটা খুবই কষ্টের আর বেদনার। আমরা সবাই শোকাহত। মহান আল্লাহ তাআলা যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস দান করেন।’

কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলম খান বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, বাবার মৃত্যু খবর শোনার দুই ঘণ্টা পর ছেলের মৃত্যু হয়েছে। পাশাপাশি দুটি কবর খোঁড়া হচ্ছে। তাঁদের জানাজা একই সময়ে অনুষ্ঠিত হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, বিষয়টি এখন পর্যন্ত কেউ তাঁকে অবহিত করেনি। খোঁজ নেওয়া হচ্ছে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে