হোম > সারা দেশ > ঢাকা

চাকরি স্থায়ীকরণের দাবিতে বিমানবন্দর সড়কে আনসার সদস্যদের অবরোধ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর বিমানবন্দর সড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন আনসার সদস্যরা। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ৯টার দিকে জড়ো হয়ে বিমানবন্দর সড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরবর্তীতে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। অবরোধের ফলে দুর্ভোগে পড়েন সেখানকার সাধারণ যাত্রীরা। 
 
আন্দোলনরত আনসার সদস্যরা বলেন, দাবি মানা না হলে আগামী ২৫ আগস্ট সারা দেশে কর্ম বিরতি পালন করা হবে। সেই সঙ্গে ওই দিন উচ্চ আদালতের সামনে বিক্ষোভ কর্মসূচির করা হবে বলেও তাঁরা জানান। বিক্ষোভে প্রায় তিন শতাধিক আনসার সদস্য অংশগ্রহণ করেন। 

বিক্ষোভকারী আনসার সদস্যরা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সরকারি অন্যান্য বাহিনীর থেকে কম কষ্ট করি নাই। র‍্যাব-পুলিশ যখন পালিয়ে ছিল, তখন আমরাই দেশের নিরাপত্তার জন্য কাজ করেছি। অথচ তাঁদের থেকে আমরা এখনো সুযোগ-সুবিধা কম ভোগ করছি। এছাড়াও আমাদের এখনো চাকরির নিশ্চয়তা নেই।’ 

এ সময় তাঁরা নানান স্লোগান দিতে থাকেন। 

সর্বশেষ রাত ১১টার দিকেও বিক্ষোভকারী আনসার সদস্যদের রাস্তায় অবস্থা করতে দেখা যায়। এদিকে অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির দুজনের যাবজ্জীবন, দুজন খালাস

রাজধানীতে ২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, ঢামেকে ভর্তি

ক্ষতিপূরণের অবশিষ্ট ১৫ লাখ টাকা পেল হাত হারানো নাঈম

ঢাবিতে শেষবারের মতো অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ইকরার আত্মহত্যা মামলা: দায়রা আদালতেও জামিন মেলেনি অভিনেতা যাহের আলভীর

গুলশানের প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

বিচারপতি খায়রুল হককে আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পেছাল শুনানি

ধামরাইয়ে গ্যাসের দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বঙ্গবাজারে আগুন দেওয়ার মামলায় সাবেক এমপি আফজাল গ্রেপ্তার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৩৬ মামলা, ডাম্পিং ৫২৫ যানবাহন