হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৩৬ জন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলা পুলিশের অভিযান। ছবি: সংগৃহীত

কুমিল্লায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৩৬ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে অপরাধে সম্পৃক্ততার অভিযোগে ১০৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ১২৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবক বা স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

কুমিল্লা জেলা পুলিশের অভিযান। ছবি: সংগৃহীত

আজ শনিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে আটকদের মধ্যে ১০৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদের মুচলেকায় জিম্মায় দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।

কিশোর অপরাধ, মাদক ও ছিনতাই প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর বলেও জানান তিনি।

ইংরেজি-উচ্চতর গণিতে বিপর্যয়, কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ

শচীন দেবের জীবন ও কর্ম নিয়ে আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠান

পূজামণ্ডপের বরাদ্দের চাল নিয়ে বাণিজ্য, যুবদল নেতার কেনা ৫১৮ বস্তা জব্দ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের অভিযানে আটক আরও ৩৫১ জন

মদ্যপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৪

দাউদকান্দিতে সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

পিতৃপরিচয়হীন নবজাতক ৫০ হাজার টাকায় বিক্রি, উদ্ধার করল পুলিশ

একই নারীর সঙ্গে প্রেম, মামা হত্যার দায়ে গ্রেপ্তার ভাগনে

চৌদ্দগ্রামে ধর্ষণ ও নবজাতক বিক্রির অভিযোগ, সমাজের ভয়ে আত্মগোপনে তরুণী