হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭৫, মুচলেকায় মুক্তি ১৩৩ জনের

কুমিল্লা প্রতিনিধি

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটকেরা। ছবি: সংগৃহীত

কুমিল্লায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে ২৭৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। আটকদের মধ্যে অপরাধে সম্পৃক্ততার বিষয়ে যাচাই-বাছাই শেষে ১৪২ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে, ১৩৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবক বা জিম্মাদারের হেফাজতে দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার ভোর পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়। শনিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান এসব তথ্য জানান।

পুলিশ জানায়, জেলার ১৮টি থানার পুলিশ সদস্য ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে নগরীসহ বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। বিশেষ করে কিশোরদের আড্ডা ও উৎপাতের অভিযোগ রয়েছে—এমন স্থানগুলোতে বাড়তি নজরদারি চালানো হয়। মাদক ব্যবসা, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধের পাশাপাশি এসব অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করাই ছিল অভিযানের উদ্দেশ্য।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, উঠতি বয়সী কিশোর-তরুণেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম চালানো হয়েছে। আটকদের অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লুৎফর রহমান আরও বলেন, অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ, মাদক ব্যবসা ও ছিনতাই প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বদানকারী কাইয়ুমসহ গ্রেপ্তার ১৭

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

অপ্রতিম হত্যা: ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল, কী বলছে পুলিশ

নিখোঁজের ৩ দিন পর পুকুরে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

১৬ ঘণ্টা পর উদ্ধার কর্ণফুলী কমিউটারের বগি, সচল হয়নি আপলাইন

শাশুড়িকে মারধরের ভিডিও ফেসবুকে, আটক পুত্রবধূ

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ

নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা আত্মবিশ্বাস বাড়াবে: হাসনাত আবদুল্লাহ

পদত্যাগ বর্তমান সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত আবদুল্লাহ