হোম > সারা দেশ > কুমিল্লা

তিতাসে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকার ঝোপঝাড় থেকে আজ সকালে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকার ঝোপঝাড় থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিতাস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের পরনে ছিল জিন্স প্যান্ট এবং গাঁয়ে ছিল কালো রঙের গেঞ্জি। ঘটনাস্থলেই রক্তমাখা একটি ছুরি পড়ে থাকতে দেখা গেছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ মিয়াজী বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অন্য কোনো স্থানে যুবককে হত্যা করে এখানে লাশ ফেলে রেখে গেছ। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

কুমিল্লায় ভাড়া বাসা থেকে কলেজশিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার

সৌদি আরবের উপহারের ৫০০ কার্টন পাবে কুমিল্লা জেলা

কুমিল্লায় পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

চৌদ্দগ্রামে মাটির দেয়াল ধসে বোন নিহত, ভাই আহত

ব্রাহ্মণপাড়ায় বিআরডিবি চেয়ারম্যান গ্রেপ্তার

গোমতী নদীর চর: বেপরোয়া মাটিখেকোরা

কুমিল্লায় মসজিদ ও মন্দিরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩

কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৩ কলেজের একাদশ শ্রেণির কার্যক্রম স্থগিত

কুবি শিক্ষক অপহরণ: অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে মামলা

হোমনায় তিন খুন: আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন