হোম > সারা দেশ > কুমিল্লা

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 

সোনার দুলের জন্য নারীর কান ছিড়ে ফেলেছে ডাকাতেরা। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার হোমনায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্রীমদ্দি গ্রামের নাথবাড়ির প্রয়াত সানু দাসের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার, ১২ ভরি রুপা ও ২০ হাজার টাকা লুটে নিয়েছে।

বাড়ির মালিক অনিতা রানী দাস বলেন, ‘রাত ১টার দিকে মুখোশধারী এবং অস্ত্রধারী ১০-১৫ জন ডাকাত দরজা ভেঙে ঘরে ঢোকে। সবাইকে জিম্মি করে ডাকাতেরা ঘরের স্টিলের আলমারি, কাঠের শোকেস ভেঙে এতে থাকা আমার মেয়ে ও ছেলের বউয়ের ১০ ভরি স্বর্ণালংকার, নাতি-নাতনিদের নূপুর ১২ ভরি রুপাসহ নগদ ২০ হাজার টাকা লুটে নেয়।’ তিনি বলেন, ‘এ সময় আমার কানে থাকা সোনার দুল নেওয়ার সময় কান ছিঁড়ে ফেলে। চিৎকার দেওয়ায় আমাকে মারধর করে ডাকাতেরা।’

অনিতা দাস কাঁদতে কাঁদতে আরও বলেন, ‘সকাল হলেই আমার মেয়েটা চলে যাইত, এখন তার কী অবস্থা হবে। এতগুলো জিনিস নিয়া গেল। আমার সব শেষ হয়ে গেছে। প্রায় দেড় ঘণ্টা ধরে ডাকাতেরা ঘরের সবকিছু তছনছ করে ডাকাতি সম্পন্ন করে এবং যাওয়ার সময় বলে পাশের সিরাজের ঘর ও শ্যামলের ঘরে ডাকাতি করব। চুপচাপ ঘরে বসে থাকবি। আমরা ৫০ জন আইছি। আওয়াজ করলে আবার আইসা একবারে মাইরা দিয়া যামু। এ সময় ঘরে কোনো পুরুষ ছিল না।’

এ বিষয়ে জানতে চাইলে হোমনা থানার পরিদর্শক (তদন্ত) দীনেশ দাশ গুপ্ত বলেন, ‘ডাকাতি হয়েছে কেউ বলেনি। অভিযোগও পাই নাই।’

তনু হত্যা: সাবেক সেনাসদস্য ও এক বেসামরিক ব্যক্তির ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি

নিখোঁজের ২ দিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

৩২ বছরের শিক্ষকতা শেষে জান্নাতুল ফেরদৌসকে সংবর্ধনা, মোটর শোভাযাত্রায় বাড়ি পৌঁছে দিলেন শিক্ষার্থীরা

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

এমপি হাসনাত আবদুল্লাহকে সংযত হয়ে কথা বলার আহ্বান উপজেলা বিএনপির

প্রবাসীদের অর্থে সেতু নির্মাণ, দুর্ভোগ কমল ৫ গ্রামের মানুষের

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কুমিল্লায় বিধবার ঘর ভাঙচুরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় ব্যাংক কর্মকর্তা হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি