হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় টাকা নিয়ে বিরোধে নির্মাণশ্রমিক খুন, সহকর্মী কারাগারে

কুমিল্লা প্রতিনিধি

প্রতীকী ছবি

কুমিল্লার মুরাদনগরে পাওনা টাকার বিরোধে রুবেল ইসলাম নামের এক নির্মাণশ্রমিক খুন হয়েছেন। এ ঘটনায় আক্কাশ আলী ওরফে আকাশ নামের আরেক শ্রমিককে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

নিহত রুবেল ইসলাম (২৮) নাচোল উপজেলার বেলপুকুর গ্রামের সাইফুল ইসলামের একমাত্র ছেলে। আর আক্কাশ আলী (২৭) একই উপজেলার চন্দনা উজিরপুর গ্রামের সাহাদাতের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কাজের সূত্রে রুবেল, আকাশসহ কয়েকজন শ্রমিক মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জুর গ্রামের বেলতলী বাজার এলাকায় একটি বাসাভাড়া নিয়ে বসবাস করতেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাওনা টাকা নিয়ে রুবেল ও আকাশের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আকাশ লোহার তৈরি একটি বস্তু দিয়ে রুবেলের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার সময় সহকর্মী কামাল মিয়া বাইরে থেকে ঘরে প্রবেশের সময় আকাশকে দ্রুত বের হয়ে যেতে দেখেন। পরে ঘরে ঢুকে রুবেলকে গুরুতর আহত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে অন্য শ্রমিকদের সহায়তায় দ্রুত উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বুধবার রাতে নিহতের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জানতে চাইলে সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সংসারের সচ্ছলতার আশায় দুই মাস আগে ছেলেকে মুরাদনগরে পাঠিয়েছিলেন। কৃষিকাজ করে কোনোভাবে পরিবার চালালেও একমাত্র ছেলেকে হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আব্বাস কবির চৌধুরী জানান, স্থানীয়দের সহযোগিতায় বুধবার রাতে গুঞ্জুর গ্রাম থেকে আকাশকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাওনা টাকা নিয়ে বিরোধের বিষয়টি স্বীকার করেছেন। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লায় বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১, আহত ১০

কুষ্টিয়ায় বালুঘাট নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে গুলি

কুমিল্লায় মাদকাসক্ত ছোট ভাইয়ের পিটুনিতে বড় বোনের মৃত্যু

কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, অভিযুক্ত খোকন আটক

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণের অভিযোগ, সিসিটিভির ফুটেজ ভাইরাল

কুমিল্লায় মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী

‘হয় সে আমাকে বিয়ে করবে, না হয় এই বাড়িতেই আমার মৃত্যু হবে’

চায়ের দোকানে গাঁজা বিক্রি, দোকানি আটক

কুমিল্লায় ভারতীয় সীমান্তের শূন্যরেখায় নারীর মরদেহ উদ্ধার