হোম > সারা দেশ > কুমিল্লা

জনগণের যে কোনো রায় জামায়াতে ইসলামী মেনে নেবে: নায়েবে আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও কুমিল্লা প্রতিনিধি

চৌদ্দগ্রামের পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ডা. তাহের। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে। সুষ্ঠু ও ষড়যন্ত্রমুক্ত পরিবেশ বজায় থাকলে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি মোহাম্মদ তাহের বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের যে কোনো রায় জামায়াতে ইসলামী মেনে নেবে।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর কুমিল্লার চৌদ্দগ্রামে আলকরা ইউনিয়নে পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন নায়েবে আমির। দুই নাতনিকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে আসেন তিনি।

ভোটগ্রহণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. তাহের আরও বলেন, আমরা আশা করছি ৭০ শতাংশ ভোট কাস্ট হবে। সারা দেশ থেকে ভালো খবর পাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে যেকোনো ফলাফল মেনে নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

তাহের আরও বলেন, চৌদ্দগ্রামে ভোটারদের উৎসাহ-উদ্দীপনা ঈদের চেয়েও বেশি। বিভিন্ন কেন্দ্রে প্রশাসনের পর্যাপ্ত উপস্থিতি রয়েছে। এভাবে নির্বাচন চললে জনগণের প্রত্যাশিত একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে বলে মন্তব্য করে জামায়াতের এই নেতা আরও বলেন, ‘২-৪টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ। এভাবে ভোটগ্রহণ চলতে থাকলে আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব বলে আশাবাদী।’

তিনি সতর্ক করে বলেন, যদি নির্বাচনকে কেন্দ্র করে কোনো গভীর ষড়যন্ত্র হয়, তা দেশের জন্য অকল্যাণকর হবে এবং দেশকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। তবে এখন পর্যন্ত চৌদ্দগ্রামে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে এবং পরিস্থিতি ইতিবাচক।

অতীত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তাহের বলেন, ২০০১ সালে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছিলেন। ২০১৮ সালে জোটভিত্তিক নির্বাচনে অংশ নিলেও প্রতীক সংক্রান্ত জটিলতার কারণে চৌদ্দগ্রামে তিনি প্রবেশ করতে পারেননি এবং সেই নির্বাচনকে তিনি প্রশ্নবিদ্ধ মনে করেন। এবার ২০০১ সালের অভিজ্ঞতার পুনরাবৃত্তি হবে বলে তিনি আশাবাদী।

১১ দলীয় ঐক্যজোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বর্তমান নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের বিজয় হবে বলে আমরা আশা রাখি।’

ভোটকেন্দ্রে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। কেন্দ্রের পরিবেশ ছিল শান্তিপূর্ণ এবং ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

কুমিল্লায় স্বামীর কাছ থেকে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ড ভ্যান সংঘর্ষে মা-ছেলে নিহত

দাউদকান্দিতে নিহত ৭ শ্রমিক: দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দিচ্ছে উপজেলা প্রশাসন

প্রিয়জন হারানোর বেদনায় কাঁদছে ব্যারিস্টার শফিক আহমেদের জন্মভূমি ব্রাহ্মণপাড়া

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, ধান কাটার ৭ শ্রমিক নিহত

কুমিল্লার হোমনা: বিদেশেও কদর শ্রীমদ্দি গ্রামের বাঁশের বাঁশির

কুমিল্লা সিটিতে জোট ছাড়াই লড়বে এনসিপি, তারিকুলকে প্রার্থী ঘোষণা

কুমিল্লায় সাবেক ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি

কুমিল্লায় আগুনে পুড়েছে ৮ দোকান, কোটি টাকা ক্ষতির দাবি

কুমিল্লায় ছাগল বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত