হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় স্ত্রী-সন্তান হত্যা মামলায় সাজাভোগ শেষে মুক্ত সাবেক সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রীকে ছুরিকাঘাত ও দুই শিশু সন্তানকে আছড়ে হত্যা মামলায় ২৩ বছর সাজাভোগ শেষে চার মাস আগে মুক্তি পেয়েছিলেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবদুল করিম (৭০)। আজ মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার গুনবতী বাজারের বন্ধন টাওয়ারে তার ছোট ভাই মাহাবুবুল হকের ফাঁকা বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কনকাপৈত পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম সাবেক এই সেনাসদস্যের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের রাজবল্লভপুর গ্রামের বাসিন্দা আবদুল করিম ২০০২ সালের ২০ নভেম্বর পারিবারিক কলহের জেরে প্রথমে তার স্ত্রী সাহানাকে ছুরিকাঘাতে হত্যা করেন। পরে ছেলে সাকিব (৩) ও মেয়ে শিরিনকে (৫) আছড়ে হত্যা করেন।

ঘটনার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। নিম্ন আদালত প্রথমে তাকে মৃত্যুদণ্ড দেন। পরে আপিলে উচ্চ আদালত তাকে ২৩ বছরের সাজা দেন। সাজা শেষে চলতি বছরের মার্চ মাসে তিনি কারাগার থেকে মুক্তি পান।

স্থানীয় সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, মার্চে জেল থেকে বের হওয়ার পর আবদুল করিম পেনশনের জন্য কাগজপত্র প্রস্তুত করছিলেন। দুই-এক দিনের মধ্যে সেগুলো জমা দেওয়ার কথা ছিল। গতকাল সোমবার বিকেলে তিনি তার ছোট ভাই মাহাবুবুল হকের মালিকানাধীন বন্ধন টাওয়ারের একটি ফ্ল্যাটে যান। মাহাবুবুল হক অসুস্থ থাকায় তাকে ওই ফাঁকা বাসায় রেখে যান।

মঙ্গলবার সকাল থেকে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে স্থানীয়রা কনকাপৈত পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে আজ বিকেল ৩টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

কনকাপৈত পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, `সেনাসদস্যের আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধারে আমরা ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধারের তৎপরতা চলছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।'

কুমিল্লায় ব্যাংক কর্মকর্তা হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি

কুমিল্লার মেঘনায় নিখোঁজ ১১ বছরের শিশু উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর

কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি কেন্দ্রে পরীক্ষার্থী, হাসপাতালে ঢুকল পানি

স্ত্রীকে উপর্যুপরি কোপানোর পর মৃত ভেবে থানায় আত্মসমর্পণ

দেবিদ্বারে বিনা মূল্যে চক্ষুশিবিরে ১৫০ রোগীর চিকিৎসা

সব প্রস্তুতি শেষ, শিগগিরই উদ্বোধন করা হবে জুলাই স্মৃতি জাদুঘর—কুমিল্লায় সংস্কৃতিমন্ত্রী

১০ হাজার অটোরিকশা অনুমোদন দেবে কুসিক

জাতীয় সংসদে শিক্ষা সফর: প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

কুসিকের উদ্যোগ: ৪৮ হাজার থেকে ১০ হাজারে নামছে অটোরিকশা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: কুমিল্লা অংশে ৭ মাসে প্রাণ গেল ১৯১ জনের, দুর্ঘটনার নেপথ্যে কী