হোম > সারা দেশ > কুমিল্লা

তিতাসে পচা মাংস বিক্রি, বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 

তিতাস উপজেলায় কড়িকান্দি বাজারে এক মাংস বিক্রেতার দোকানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার তিতাস উপজেলায় পচা মাংস বিক্রির দায়ে অলেক মিয়া নামের এক মাংস বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন কড়িকান্দি বাজারে অভিযান চালান। সেখানে অলেক মিয়ার মাংসের দোকানের ফ্রিজে রাখা ৭৮ কেজি পচা মাংস বাজেয়াপ্ত করে জরিমানা আদায় করেন তিনি।

ইউএনও সুমাইয়া মমিন বলেন, বাজারে পচা মাংস বিক্রি হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে অপরাধীর ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তাঁকে আর এ ধরনের মাংস বিক্রি না করতে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লায় ভাড়া বাসা থেকে কলেজশিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার

সৌদি আরবের উপহারের ৫০০ কার্টন পাবে কুমিল্লা জেলা

কুমিল্লায় পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

চৌদ্দগ্রামে মাটির দেয়াল ধসে বোন নিহত, ভাই আহত

ব্রাহ্মণপাড়ায় বিআরডিবি চেয়ারম্যান গ্রেপ্তার

গোমতী নদীর চর: বেপরোয়া মাটিখেকোরা

কুমিল্লায় মসজিদ ও মন্দিরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩

কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৩ কলেজের একাদশ শ্রেণির কার্যক্রম স্থগিত

কুবি শিক্ষক অপহরণ: অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে মামলা

হোমনায় তিন খুন: আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন