হোম > সারা দেশ > কুমিল্লা

কুসিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে

মারুফ কিবরিয়া, কুমিল্লা থেকে

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। 

নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে সাধারণ ভোটাররা দিনভর পছন্দের প্রতীকে ভোট দেবেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পুরো নগরীতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা। 

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। 

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন

নগরীর ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল ভোটকেন্দ্রে দেখা গেছে, নির্দিষ্ট সময়ের আগেই ভোটাররা হাজির হয়েছেন। 

এর আগে গতকাল মঙ্গলবার কুসিক নির্বাচন সুষ্ঠু করতে কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত ব্রিফিং করেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) ফারুক আহম্মেদ। এসপি জানান, নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যত ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার, সব নেওয়া হয়েছে। নগরীর অন্তত ৭৫টি জায়গায় তল্লাশি চৌকি বসানো হয়েছে। ২৭টি ওয়ার্ডে ২৭ জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন, পাশাপাশি ভোটের মাঠে ৩ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬০৮ জন সদস্য আজ থেকেই কাজ করছেন। 

উল্লেখ্য, কুসিক নির্বাচনে ৫ মেয়র পদপ্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। সব কটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সবশেষ ২০১৭ সালে এই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু