হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে বসতঘর তৈরির সময় মাটি চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দৌছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শাহাব উদ্দিন (২৫), তিনি ওই এলাকার আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে, ‘বন বিভাগের জায়গা জবর দখল করে পাহাড় কেটে ঘর নির্মাণ করার সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।’

উখিয়া থানার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘পাহাড় কাটার সময় একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ দুই সহোদর আটক

উখিয়ায় ৫০ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা, রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

অপসারণ হয়নি আগের চার খুঁটি, ঝুঁকিতে সেতু

টেকনাফে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

সিটি করপোরেশন করার উদ্যোগ: বাড়ছে কক্সবাজারের পরিধি

সাগরপাড়ে স্ক্যাম চক্রের ঘাঁটি

বাবার হাত ধরে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল কথা, প্রাণ গেল চাঁদের গাড়ির ধাক্কায়

সেন্ট মার্টিনে খতনা করানো অর্ধশতাধিক শিশুর ক্ষতস্থানে সংক্রমণ, হাসপাতালে ২

কক্সবাজার ভ্রমণে এসে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

বৈরী আবহাওয়া: জীবিকার টানাপোড়েন উপকূলে