হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার আওয়ামী লীগের ১৩ নেতা বহিষ্কার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার পৌর নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর বিরোধিতাসহ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৩ আওয়ামী লীগের নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বহিষ্কৃত নেতারা হলেন–পৌর আওয়ামী লীগের সদস‍্য ইউচুফ বাবুল ও আলী হোসেন, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানে আলম পুতু, একই ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, ৮ নম্বর ওয়ার্ডের সহসভাপতি আবদল জলিল, ১২ নম্বর ওয়ার্ডের সদস‍্য নুরুল ইসলাম দানু, ১ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর ইউনিট সভাপতি রিয়াজ মোহাম্মদ ইলিয়াছ, ১ নম্বর ওয়ার্ড ৮ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক দিদারুল আলম, ১ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিট সদস‍্য জসিম উদ্দিন, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সমাজকল‍্যাণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন ও ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নুরুল আলম। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বহিষ্কৃতরা দলীয় মেয়র পদপ্রার্থীর নৌকা প্রতীকের বিরোধিতা করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ দুই সহোদর আটক

উখিয়ায় ৫০ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা, রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

অপসারণ হয়নি আগের চার খুঁটি, ঝুঁকিতে সেতু

টেকনাফে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

সিটি করপোরেশন করার উদ্যোগ: বাড়ছে কক্সবাজারের পরিধি

সাগরপাড়ে স্ক্যাম চক্রের ঘাঁটি

বাবার হাত ধরে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল কথা, প্রাণ গেল চাঁদের গাড়ির ধাক্কায়

সেন্ট মার্টিনে খতনা করানো অর্ধশতাধিক শিশুর ক্ষতস্থানে সংক্রমণ, হাসপাতালে ২

কক্সবাজার ভ্রমণে এসে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

বৈরী আবহাওয়া: জীবিকার টানাপোড়েন উপকূলে