হোম > সারা দেশ > কক্সবাজার

কোস্ট গার্ডের সঙ্গে গুলিবিনিময়, ‘ডাকাত’ রফিক আটক

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে জব্দ করা অস্ত্র। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের সঙ্গে গুলিবিনিময়ের পর গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত দল রফিক বাহিনীর প্রধান রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র ও গোলাবারুদ।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, গতকাল রোববার কালারমারছড়া ইউনিয়নের সামিরাঘোনা এলাকায় ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পূর্ব জোনের একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ডাকাত দলের সদস্যরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে তাঁদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু ডাকাত দলের সদস্যরা আত্মসমর্পণ না করে গুলি ছোড়া অব্যাহত রাখলে কোস্ট গার্ড সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান।

উভয় পক্ষের গুলিবিনিময়কালে রফিক পায়ে গুলিবিদ্ধ হলে দলের অন্য সদস্যরা পালিয়ে যান। পরে কোস্ট গার্ডের অভিযানকারী দল ঘটনাস্থল থেকে আহত রফিককে অস্ত্র, গোলাবারুদসহ আটক করে।

কক্সবাজারে হোটেলে হঠাৎ আগুন, আতঙ্কে বাইরে দুই শতাধিক অতিথি

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের সৈকত: অসচেতনতা, বৈরী আবহাওয়ায় বাড়ছে প্রাণহানি

২৬ ঘণ্টা পর সৈকতে ভেসে এল বিশ্ববিদ্যালয়ছাত্র নিবিড়ের মরদেহ, নিহত বেড়ে ৫

কক্সবাজারে সাগরে মিলল আরও একজনের মরদেহ, এখনো নিখোঁজ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী নিবিড়

রামুতে বিদেশি পিস্তল-গুলিসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩

সৈকতে বিসর্জনের প্রস্তুতি, পর্যটকের ঢল

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

কক্সবাজারে বেড়াতে গিয়ে টমটমের ধাক্কায় এক সন্তান নিহত, আহত আরেকজন