হোম > সারা দেশ > কক্সবাজার

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

কক্সবাজার প্রতিনিধি

উদ্ধার জেলেরা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীর অদূরে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার মহেশখালী দ্বীপের অদূরে সোনাদিয়া চ্যানেলসংলগ্ন সাগর উপকূলে এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং বোট ডাকাতের কবলে পড়ে। ডাকাত দল বোটে থাকা মাছ, খাবার, ইঞ্জিন, ব্যাটারি, প্রয়োজনীয় সরঞ্জামসহ জেলেদের জিম্মি করে রাখে।

ঘটনাস্থল থেকে এফবি তাসমীম নামের অন্য একটি ফিশিং বোট কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ সাহায্যের জন্য আবেদন করলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।

এ তথ্যের ভিত্তিতে মহেশখালী কোস্ট গার্ড স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করে। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যান।

পরে উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

মাতামুহুরী উপজেলা যুবদলের কমিটি স্থগিত

মিয়ানমারে তীব্র বিস্ফোরণের শব্দ, কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

দিনদুপুরে অস্ত্রের মুখে নিজ বাড়ি থেকে পল্লিচিকিৎসককে অপহরণ

চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

কক্সবাজারের ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারে ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজারে চাকরি মেলা, কর্মসংস্থানের সুযোগ পেলেন ১৩২ জন

‘ঘুষে’ সংশোধন হয় জমি রেজিস্ট্রির নামের ভুল

আগামীকাল বিশ্ব শরণার্থী দিবস: রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন নিয়ে বেড়েছে অনিশ্চয়তা

টেকনাফে ব্যবসায়ী অপহরণ: মুক্তিপণে পেলেন মুক্তি