হোম > সারা দেশ > কক্সবাজার

ইনানী সমুদ্র সৈকত ও রেজুখালে ভেসে এল আরও ৩ কচ্ছপ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতে অলিভ রিডলি বা জলপাই রঙের আরও তিনটি মৃত সামুদ্রিক মা কচ্ছপ ভেসে এসেছে। আজ শুক্রবার বিকেলে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানী ও রেজুখালের মোহনায় ক্ষতবিক্ষত কচ্ছপের মৃত দেহ ভেসে আসে।

এর আগে আজ শুক্রবার সকালে ইনানী ও সোনারপাড়া সৈকতে দুটি ডলফিন ভেসে এসেছে। এর মধ্যে একটি ইরাবতী ও একটি ইন্দো প্যাসিফিক হ্যাম্পব্যাক প্রজাতির ডলফিন বলে শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এ ছাড়া গত দুই দিনে কক্সবাজার সমুদ্রসৈকতে  ইনানী, হিমছড়ি, সোনারপাড়া ও সুগন্ধা পয়েন্টে তিনটি ডলফিন, একটি বিপন্ন পরপইস ও পাঁচটি অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপের মৃতদেহ ভেসে এল। 

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শুক্রবার বিকেলে ইনানী সৈকতে দুটি ও রেজুরখাল মোহনায় একটি অলিভ রিডলি প্রজাতির মৃত কচ্ছপ জোয়ারের সঙ্গে ভেসে এসেছে। তিনটি কচ্ছপের পেটেই ডিম রয়েছে। অন্তত ১০-১২ দিন আগে ডিম পাড়তে আসার পথে কোনোভাবে আগাতপ্রাপ্ত হয়ে কচ্ছপগুলো মারা পড়ছে।’ তিনি আরও বলেন, ‘গত দুইদিনে সৈকতে ভেসে আসা সামুদ্রিক প্রাণীগুলোর দেহে আগাতে চিহ্ন রয়েছে।’  

হঠাৎ করে সামুদ্রিক প্রাণী মারা পড়ার বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশীদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এর কারণ খুঁজতে বিজ্ঞানী ও সংশ্লিষ্টদের সমন্বয়ে অনুসন্ধান করা হবে।’

আরও পড়ুন—

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত, জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার ২

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ডাকাতি, সাড়ে ৮ লাখ টাকা ও ১৮ ভরি স্বর্ণ লুট

কক্সবাজারে উচ্ছেদ অভিযানে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা, আহত ৫

কক্সবাজারে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩, আহত ২

কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন পার, শ্রীলঙ্কান বাবা-ছেলেকে উদ্ধার করলেন মহেশখালীর জেলেরা

কক্সবাজার সৈকতে গোসলে নেমে বাবা নিখোঁজ, ছেলে উদ্ধার

দুর্নীতি মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের সশ্রম কারাদণ্ড

মহেশখালী চ্যানেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা

রোহিঙ্গা ক্যাম্পে আবার পাহাড়ধস, তরুণীর মৃত্যু

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা