হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে ৯টি গ্রেনেড উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে ৯টি গ্রেনেড উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের উখিয়া যৌথবাহিনী অভিযানে পরিত্যক্ত নয়টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার পালংখালী ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া বালুখালীর মরাগাছ তলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। উদ্ধার হওয়া গ্রেনেডগুলোর মধ্যে চারটি আরজে হ্যান্ড গ্রেনেড ও পাঁচটি এম-সিক্স সেভেন হ্যান্ড গ্রেনেড রয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘উদ্ধার হওয়া গ্রেনেডগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।’ তবে গ্রেনেডগুলো কীভাবে এখানে এলো এবং কারা এর পেছনে জড়িত সে রহস্য উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান তিনি।

মহেশখালী চ্যানেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা

রোহিঙ্গা ক্যাম্পে আবার পাহাড়ধস, তরুণীর মৃত্যু

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভাঙা: জোয়ারে ডুবে যায় ঘরবাড়ি

চকরিয়ায় কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গহিন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, মিন্টু বাহিনীর প্রধান আটক

বৃষ্টি, ঝাউবন আর সাগরের ঢেউয়ে মেতে রাখাইনদের বর্ষা উৎসব

দুর্যোগ মোকাবিলা করার সব প্রস্তুতি সরকারের রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তাদের ফাঁসির দড়ি হাতে নিয়ে বসে আছি: ইশরাক

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ১৬১৩ বাড়িঘর ক্ষতিগ্রস্ত