হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফের নাফ নদী থেকে ৫ জেলেকে তুলে নিল মিয়ানমারের অস্ত্রধারীরা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের অস্ত্রধারীরা। গতকাল সোমবার দুপুরে উপজেলার শাহপরীরদ্বীপ মোহনা থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

তুলে নিয়ে যাওয়া পাঁচ জেলে হলেন—উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯), চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।

সাবরাং ইউনিয়নের ৯ ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল সোমবার ৫ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানাজানি হয় আজ মঙ্গলবার দুপুরে।

জেলেদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে আবদুস সালাম জানান, একটি নৌকা করে নাফনদীতে মাছ ধরতে নেমেছিল বাংলাদেশি জেলেরা। এ সময় অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে মিয়ানমারের দিকে নিয়ে গেছে। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে।

বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও জেলেদের পরিবারের সদস্যরা জানিয়েছেন বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে রাখাইনের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই জেলেদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের ফেরত আনতে আলোচনা চলছে।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬