হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় হিট স্ট্রোকে জাকির হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ধানের খেতে সেচ দিতে গিয়ে হিট স্ট্রোক আক্রান্ত হন তিনি। এরপর তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাকির হোসেন (৩৩) দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের আমির হোসেন ছেলে। এছাড়া তিনি ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।  

নিহত জাকির হোসেনের প্রতিবেশী আকবর আলী বলেন, সকালে ধানের খেতে সেচ দিতে যায় জাকির হোসেন। ঘণ্টাখানেক মাঠে থাকার পর খবর পাওয়া যায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পরে মাঠের অন্য কৃষকেরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হেলেনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘জাকির হোসেন নামে এক রোগীকে স্ট্রোকজনিত কারণে হাসপাতালে নিয়ে এসেছিলেন স্বজনেরা। কিন্তু হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। অতিরিক্ত গরমে তিনি স্ট্রোক করেছিলেন।’

উল্লেখ্য, চুয়াডাঙ্গা টানা চারদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। আজ শনিবার বিকেল তিনটায় চুয়াডাঙ্গায় ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আরও পড়ৃন: 

ভুয়া চিকিৎসক তাফহিমুল ফের কারাগারে, হাসপাতাল বন্ধের নির্দেশ

অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ভোক্তা-অধিকারের অভিযানে জরিমানা

ভুল প্রশ্নপত্রে ২৫ মিনিট দাখিল পরীক্ষা, কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি

জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

চুয়াডাঙ্গায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পুলিশ সদস্যকে তেলের পাম্পে জরিমানা, জেলা পুলিশের বিবৃতি

কোল্ডস্টোরেজের পাশে শ্রমিকের লাশ

দর্শনা থেকে আড়াই কোটির টাকার ১০টি স্বর্ণের বারসহ একজন আটক

ড্রাইভিং লাইসেন্স ছাড়া তেল নিতে যাওয়া দুই চালকের জরিমানা

চুয়াডাঙ্গায় গলায় ওষুধ আটকে শিশুর মৃত্যু