হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার, সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইনামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। গ্রেপ্তারের দিন গতকাল মঙ্গলবার থেকে তাঁর বরখাস্ত কার্যকর হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলমডাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তার সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সার্ভিস রুলস (বিএসআর) পার্ট-১-এর ৭৩ নম্বর বিধির নোট-২ অনুযায়ী, গ্রেপ্তারের দিন থেকেই সরকারি কর্মচারীর সাময়িক বরখাস্ত কার্যকর হয়। বরখাস্তকালীন বিধি অনুযায়ী শিক্ষক ইনামুল হক খোরাকি ভাতা পাবেন।

এর আগে গত সোমবার আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ওঠে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইনামুল হকের বিরুদ্ধে। এ ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁরা বিদ্যালয়ে জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষককে আটকে রাখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। পরে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেন। মঙ্গলবার পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

তিন দফা দাবিতে জীবননগরে রূপসা এক্সপ্রেস আটকে অবরোধ, তিন ঘণ্টা পর প্রত্যাহার

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, আটক শিক্ষককে পুলিশে সোপর্দ

এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত

চুয়াডাঙ্গায় শিক্ষকদের নতুন বেতন নির্ধারণের নামে অর্থ আদায়ের অভিযোগ

লংমার্চের নামে গাড়ি মার্চ করছে ১১ দলীয় ঐক্য জোট: সংস্কৃতিমন্ত্রী

চুয়াডাঙ্গায় হত্যা ও মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁস, তদন্তে কমিটি

সব সার বিতরণের দাবি ডিলারের, গুদামে মিলল ১৫০০ বস্তা

চুয়াডাঙ্গায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক