হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় গলায় ওষুধ আটকে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

জান্নাতুল। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলায় গলায় ওষুধ আটকে জান্নাতুল নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার নূরনগর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুটি ওই গ্রামের বাসিন্দা জালালের মেয়ে।

পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, জান্নাতুল গত কয়েকদিন ধরে ডায়রিয়ায় ভুগছিল। অসুস্থতা উপশমে স্থানীয় একটি ফার্মেসি থেকে একটি ট্যাবলেট কিনে এনে তাকে খাওয়ানোর চেষ্টা করা হয়। কিন্তু ট্যাবলেটটি গিলে ফেলার সময় শিশুটির গলায় আটকে যায়। মুহূর্তেই শিশুটির প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সোহরাব হোসেন বলেন, দুপুরে জান্নাতুল নামের শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে আনার আগেই তার মৃত্যু হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় ধারণা করা হচ্ছে, গলায় ওষুধ আটকে দ্রুত শ্বাসরোধ হওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে। চিকিৎসক সোহরাব জানান, শিশুদের জন্য তরল ওষুধের বদলে আস্ত ট্যাবলেট খাওয়ানোর ঝুঁকি অনেক সময় এমন প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি করতে পারে। শিশুদের ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

জীবননগর সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২

নারী নৃত্যশিল্পীর আত্মহত্যা, মরদেহ দাফনে বাধা

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু: ক্যালেন্ডার মেনে বাজারজাত করার নির্দেশ

ভুয়া চিকিৎসক তাফহিমুল ফের কারাগারে, হাসপাতাল বন্ধের নির্দেশ

অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ভোক্তা-অধিকারের অভিযানে জরিমানা

ভুল প্রশ্নপত্রে ২৫ মিনিট দাখিল পরীক্ষা, কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি

জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

চুয়াডাঙ্গায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পুলিশ সদস্যকে তেলের পাম্পে জরিমানা, জেলা পুলিশের বিবৃতি