হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগরে দিনমজুরকে গলা কেটে হত্যা, পালিয়েছে স্ত্রী-ছেলে

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মনিরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুরকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামে তাঁর লাশ মিলেছে। জীবননগর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

নিহত মনিরুল উপজেলার বালিহুদা গ্রামের মৃত দিদার উদ্দিন মণ্ডলের ছেলে। এ ঘটনার পর থেকে মনিরুলের স্ত্রী পাপিয়া খাতুন (৪২) ও ছেলে রাজু (২৫) পালিয়েছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, এক মাস আগে মাধবপুর গ্রামে জমি কেনেন মনিরুল। তিনি স্ত্রী পাপিয়া খাতুনকে নিয়ে সেখানে বাস করতেন। আজ শনিবার বেলা ১টার দিকে প্রতিবেশীরা মনিরুলের গলাকাটা লাশ ঘরে পড়ে থাকতে দেখে জীবননগর থানা-পুলিশে খবর দেয়।

প্রতিবেশী আকিদুল ইসলাম বলেন, ঘটনার পর মনিরুলের ছেলে রাজু তাঁর কাছে মোবাইল ফোনে খবর নেন তাঁর বাবা মারা গেছে কি না? এ কারণে তাঁরা সন্দেহ করছেন, হত্যাকাণ্ডের সঙ্গে ছেলে রাজু ঘটনার জড়িত থাকতে পারেন।

এ বিষয়ে জীবননগর থানা ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।’

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

রাতে ফুটপাতে, দিন কাটে আদালতের বারান্দায় ঘুরে

জীবননগরে সীমান্ত থেকে মাদকসহ বিদেশি পিস্তল উদ্ধার

মাদক কারবারির বাড়িতে অভিযানে যাওয়ায় পুলিশকে শাসানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধুর ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

জীবননগরে ২৩১ বোতল ভারতীয় এস্কাফ জব্দ, আটক ২

সেনা হেফাজতে নিহত শামসুজ্জামান ডাবলু হত্যা মামলা: ঘটনাস্থল পরিদর্শনে সিআইডির ডিআইজি

জীবননগরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার

জীবননগর উপজেলা আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার