হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

ভারতে পালাতে গিয়ে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

শেখ তাইসুখ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

ভারতে পালিয়ে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত শেখ তাইসুখ ইসলাম (২২) কুমিল্লা সদর উপজেলার মনোহরপুরের সোনালি জামে মসজিদ রোডের শেখ জহিরুল ইসলামের ছেলে।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক মাহমুদ বলেন, আজ সকালে পাসপোর্ট-ভিসার মাধ্যমে ভারতে গমন করার জন্য দর্শনা ইমিগ্রেশনে আসেন শেখ তাইসুখ। এ সময় তাঁর ব্যক্তিগত তথ্য যাচাই-বাছাই করে দেখা যায়, তাঁর বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় হত্যা মামলা রয়েছে। এরপর তাঁকে ভারতে যাওয়ার অনুমতি না দিয়ে গ্রেপ্তার করা হয়।

এএসআই তারেক জানান, শেখ তাইসুখকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর রাজনৈতিক পরিচয় জানা যায়নি।

সেনা হেফাজতে নিহত শামসুজ্জামান ডাবলু হত্যা মামলা: ঘটনাস্থল পরিদর্শনে সিআইডির ডিআইজি

জীবননগরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার

জীবননগর উপজেলা আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ওএমএসের চাল-আটা অবৈধ মজুত, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ উদ্বোধন, চালু হওয়া নিয়ে শঙ্কা

দর্শনা সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

জীবননগর সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২

নারী নৃত্যশিল্পীর আত্মহত্যা, মরদেহ দাফনে বাধা