হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে টায়ার কারখানার আগুন নিভেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে টায়ার কারখানায় লাগা আগুন নিভেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের অন্তত পাঁচটি ইউনিট কাজ করে। কারখানার ভেতরে গেলবানাইজিংয়ের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে পাহাড়তলীর নয়াবাজার মৌসুমি আবাসিক এলাকার ওই কারখানায় এ আগুনের সূত্রপাত হয়। বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (চট্টগ্রাম) মো. আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এদিকে স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, সকাল ৯টার পর কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভাতে ছুটে আসে। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে।

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন

দফায় দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি সেতুর কাজ, জনভোগান্তি

শিকলবাহা খাল থেকে উদ্ধার বস্তাবন্দী লাশের পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ২