হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে বঙ্গোপসাগর থেকে ১৩ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: 

ধরে নিয়ে যাওয়া জেলেরা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপকূলের বঙ্গোপসাগর থেকে মাছ শিকারের সময় ১৩ জন রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি।

গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ পৌরসভা কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ

সাজেদ আহমেদ বলেন, ‘সকালে সাগরে মাছ ধরার সময় দুটি ট্রলারে থাকা জেলেদের ওপর স্পিডবোটযোগে হামলা চালায় আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা। তারা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে নিয়ে যায়। পরে স্থানীয় অন্যান্য জেলেদের মাধ্যমে আমরা খবর পেয়েছি।’

টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়া এলাকার বাসিন্দা মো. আরমানের মালিকানাধীন একটি ট্রলারসহ অন্তত ৬ জন রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। অপর ট্রলারের মালিকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘ট্রলার মালিকদের কাছ থেকে আমরা জেলেদের আটকের খবর পেয়েছি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক দম্পতি নিহত, চালক গ্রেপ্তার

রাউজানে সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ডে মাইক্রোবাসের চাপায় জামায়াত নেতা নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফটিকছড়ি জামায়াতের

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে হত্যা: এখনো মামলা হয়নি

মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতিকে পিষে দিল লরি

পটিয়ায় শিশু জায়হান হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

ফটিকছড়িতে ইয়াবা-গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পটিয়ায় বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫