হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্কুল শেষে বাড়ি ফেরা হলো না নুসরাতের

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 

নুসরাত জাহান। ছবি: সংগৃহীত

স্কুল শেষে চাচির সঙ্গে বাড়ি ফিরছিল ছোট্ট নুসরাত। বাড়িতে মা হয়তো মেয়ের ঘরে ফেরার অপেক্ষায় ছিলেন। কিন্তু রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির বাস চিরতরে কেড়ে নিল মায়ের আদরের ধন, কলিজার টুকরাকে। আজ মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার চিনকি আস্তানা এলাকায় বাসের ধাক্কায় নিহত হয় নুসরাত জাহান (৭)। নুসরাত উত্তর সোনাপাহাড় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। সে ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্কুল ছুটি শেষে চাচির সঙ্গে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হতে গিয়ে নোয়াখালীগামী জোনাকি পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয় নুসরাত। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া শিল্পী বলেন, বাসের ধাক্কায় গুরুতর আহত এক স্কুলছাত্রীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া বলেন, দুপুর ১২টার দিকে চিনকি আস্তানা বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে। অভিযুক্ত বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

ইসলামী ব্যাংকের ঋণ কেলেঙ্কারি: পাসপোর্ট জমা দিলেন এস আলমের ভাই আব্দুল্লাহ

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী

চট্টগ্রামে পাচারকালে কয়লাসহ চোরাই মালামাল জব্দ

গ্রেপ্তারের এক দিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

‎সীতাকুণ্ডে মসজিদে ইমামের ঝুলন্ত মরদেহ, কক্ষে মিলল চিরকুট

চট্টগ্রাম বন্দর: বাড়ছে বন্দরের জলসীমা

মামলা জটিলতায় আটকে আছে ৩২ হাজার স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত

সাতকানিয়ায় যুবলীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার