হোম > সারা দেশ > চট্টগ্রাম

এনসিটি ইজারার বিরুদ্ধে আন্দোলনকারী বন্দরের আরও ১২ কর্মচারীকে বদলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারার বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া কর্মচারীদের একের পর এক বদলি করা হচ্ছে বলে জানিয়েছেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা। তাঁরা জানিয়েছেন, আরও ১২ জনকে ঢাকায় বদলি করা হয়েছে।

সংগ্রাম পরিষদের নেতারা জানান, এনসিটি বিদেশিদের হস্তান্তরে অস্থিরতার মধ্যে রোববার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আরও ১২ শ্রমিক নেতাকে পানগাঁও এবং কমলাপুর আইসিডিতে বদলি করেছে। তাঁদের মধ্যে চারজনকে ঢাকার কমলাপুর আইসিডিতে এবং আটজনকে কেরানীগঞ্জের পানগাঁও বন্দরে বদলি করা হয়েছে। এ নিয়ে দুই দিনে মোট ১৬ জনকে বদলি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনাল কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, দুটি পৃথক দাপ্তরিক আদেশে ১২ জনকে বদলি করা হয়েছে। জরুরি দাপ্তরিক ও অপারেশনাল কাজের প্রয়োজনে তাঁদের বদলি করা হয়েছে। 

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, ‘দুই দিনের আন্দোলন-সংগ্রামের পরও সরকার আমাদের সঙ্গে আলোচনা করেনি। বন্দর কর্তৃপক্ষ আন্দোলনরত শ্রমিক নেতাদের চট্টগ্রাম থেকে অন্যত্র বদলি ও স্ট্যান্ড রিলিজ করছে। এতে আন্দোলন আরও তীব্রতর হবে।’

দুদকের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের কারাদণ্ড

থানা থেকে লুটের অস্ত্র ৫০ হাজারে বিক্রি, গ্রেপ্তার ১

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

আ.লীগ নেতা শামীম হত্যা মামলার আসামি রাঙ্গুনিয়ায় গ্রেপ্তার

মিরসরাইয়ে প্রকাশ্যে হরিণ জবাই, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র সমালোচনা

ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৩ জাহাজ

বিমানবন্দরে সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রামে সাবেক মেয়রের বাড়িতে গিয়ে ছাত্রদল-যুবদলের তোপের মুখে হাসনাত আব্দুল্লাহ

চবি শিক্ষার্থীর ওপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু চবির পয়লা বৈশাখ উদ্‌যাপন