হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. জোবায়ের হোসেন ওরফে বাচা মিয়া (২৫) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর এলাকার মুন্সিবাড়ি-সংলগ্ন একটি গ্রামীণ সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জোবায়ের উপজেলার পৌর সদরের মৌলভীপাড়া এলাকার নেছার আহমেদের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রাতে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে সীতাকুণ্ড থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম বলেন, স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মাইনুল ইসলাম আরও বলেন, নিহত ব্যক্তির কিছুদিন ধরে পারিবারিক সমস্যা চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে বা কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২