হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মিতু হত্যা মামলায় ভোলার জামিন নামঞ্জুর

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় আদালত এহতেশামুল হক ওরফে ভোলার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আজ রোববার বিকেলে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী কে এম সাইফুল ইসলাম। শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান আবেদন নামঞ্জুর করেন।

ভোলার আইনজীবী আজকের পত্রিকাকে বলেন, ‘শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। আমরা এ আদেশের বিরুদ্ধে আপিল করব।’

গত শনিবার ভোররাতে  পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বেনাপোল থেকে ভোলাকে গ্রেপ্তার করে। পরে বিকেলে চট্টগ্রাম আদালতে হাজির করেন। এরপর সন্ধ্যায় তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। স্বীকারোক্তিতে বাবুল আক্তারের নির্দেশে মাহমুদা খানম মিতুকে হত্যার কথা স্বীকার করেন তিনি।

২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম। এ ঘটনায় তাঁর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে পিবিআই এ বছরের ১২ মে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়। 

ওই দিন মাহমুদার বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে বাবুলসহ আটজনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন। বর্তমানে পিবিআই মামলাটি তদন্ত করছে।

মিতুর বাবার দায়ের করা এ মামলায় ১৫ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের অন্তর্বর্তী জামিন লাভ করেন ভোলা। জামিনের মেয়াদ শেষে মহানগর দায়রা আদালত ১৪ অক্টোবর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি আত্মগোপনে থাকাকালে শনিবার ভোররাতে গ্রেপ্তার হন।

এর আগে ২০১৬ সালের ২৭ জুন নগরের বাকলিয়া থেকে মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার হন ভোলা। অপরদিকে মিতু হত্যার ঘটনায় ২০১৬ সালে সাবেক এসপি বাবুল আক্তারের মামলায় ভোলা ২০১৯ সালের ১৯ ডিসেম্বর জামিনে মুক্তি পান।

ফুটবল ম্যাচ জিতে উল্লাস, লোহার গোলপোস্টের চাপায় যুবকের মৃত্যু

১৭ বছরের পদোন্নতির জট কাটল চট্টগ্রাম ওয়াসায়, পদোন্নতি পেলেন ২৪২ কর্মকর্তা-কর্মচারী

পটিয়ায় দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

নবগঠিত উপজেলা নিয়ে ফটিকছড়িতে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে ফেনী-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী-শাশুড়ি-ননদ কারাগারে, সঙ্গে গেল দুই শিশুসন্তান

এবার চট্টগ্রামে মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রামে পরিত্যক্ত বাড়িতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামে ফিশিং জাহাজে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধের ঘটনায় ৮০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

সাতকানিয়ায় গোলবার পড়ে আহত স্কুলছাত্রের মৃত্যু